![]() |
| বদরুল আনাম মুবিন জাইমার বাবা |
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ অর্জনের পাশাপাশি ১১২৮ নম্বর পেয়ে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে মেধাবী শিক্ষার্থী তাজসুবাহ আনাম জাইমা।
জাইমার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এই ফলাফল কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের জন্যও গর্বের বিষয় হয়ে উঠেছে।
তাজসুবাহ আনাম জাইমা মধ্যম অমজাখালী এলাকার মৌলভী বাড়ির বাসিন্দা। তার বাবা বদরুল আনাম, কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক। মা শামিমা নাছরিন, একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক। তার দাদা ছিলেন মরহুম মাস্টার খাইরুল আনাম ছিদ্দিকী।
শিক্ষক পরিবারে বেড়ে ওঠা জাইমা ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী ছিলেন। নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম ও শিক্ষকদের যথাযথ দিকনির্দেশনার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
গোল্ডেন A+ এবং ১১২৮ নম্বর অর্জনের মাধ্যমে জাইমা তার মেধা ও অধ্যবসায়ের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তার এই ফলাফলে বাবা-মা ও পরিবারের সদস্যদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও আনন্দিত।
জাইমার পরিবার তার ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছে। তার স্বপ্ন ও লক্ষ্য পূরণে এই সাফল্য নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা পরিবারের।
তাজসুবাহ আনাম জাইমার অসামান্য সাফল্যে ‘খবর বার্তা ২৪’-এর পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা।

إرسال تعليق