![]() |
| এটিএম নুরুল বশর চৌধুরী |
নিজস্ব প্রতিবেদক | কুতুবদিয়া
কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক ও কুতুবদিয়ার সন্তান এটিএম নুরুল বশর চৌধুরী অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৯ আগস্ট) মহেশখালীর মাতারবাড়ীতে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এটিএম নুরুল বশর চৌধুরী। পরে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
কক্সবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে ইউনাইটেড হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানা গেছে।
এটিএম নুরুল বশর চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে।
দ্বীপ বার্তা ২৪ পরিবারের পক্ষ থেকেও এটিএম নুরুল বশর চৌধুরীর দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন